ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বিরল আকৃতির অদ্ভুত শিশুর জন্ম

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০২০
টাঙ্গাইলে বিরল আকৃতির অদ্ভুত শিশুর জন্ম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক মাথা ও দুই মুখ বিশিষ্ট বিরল আকৃতির অদ্ভুত শিশুর জন্ম দিয়েছেন স্বপ্না নামে এক গৃহবধূ। 

রোববার বিকেলে উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ক্লিনিকে এ শিশুর জন্ম হয়। 

ক্লিনিকের ম্যানেজার জানান, গোপালপুরের মাদারজানি গ্রামের শফিকুল ইসলাম ভূয়াপুর উপজেলার পাঁচতেইল্লা গ্রামে দেড় বছর আগে বিয়ে করেন। রোববার সকালে সিজারিয়ান অপারেশন করানোর জন্য উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে স্ত্রীকে ভর্তি করান।

আরো পড়ুন >>> যমুনায় ধরা পড়লো ২৯ কে‌জির বাঘাইড়

বিকেল ৫টার দিকে ডা. মো. ইসহাক আলীর তত্ত্বাবধানে তার অপারেশন করানো হয়। এ সময় ওই কন্যাশিশুর জন্ম দেন ওই গৃহবধূ। তবে জন্ম দেয়ার এক ঘণ্টা পরই শিশুটি মারা যায়।

খবর পেয়ে মুহূর্তের মধ্যে শিশুটিকে দেখতে ভিড় জমে যায় ক্লিনিকটিতে। পরে গৃহবধূর পরিবার শিশুটিকে নিজ বাড়ি গোপালপুরে নিয়ে দাফন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!