ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যমুনায় ধরা পড়লো ২৯ কে‌জির বাঘাইড় 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২০
যমুনায় ধরা পড়লো ২৯ কে‌জির বাঘাইড় 
বাঘাইড় মাছ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদী থেকে ২৯ কে‌জি ওজনের একটি বাঘাইড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে।

রোববার উপজেলার গোবিন্দাসী ঘাট বাজারে বিক্রির জন্য তোলা হয় মাছটি। এ সময় মাছটি দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। 

স্থানীয়রা জানায়, শনিবার রাতে যমুনা নদীতে মাছ ধরতে যায় জেলেরা। এ সময় জেলেদের জালে ২৯ কে‌জি ওজনের বিশাল বাঘাইড় মাছ ধরা পড়ে। মাছটি স্থানীয় বাজারে তোলার পর দাম চাওয়া হয় ৩০ হাজার টাকা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার সন্ধ্যা ৬টার দিকেও মাছটি বিক্রি হয়নি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!