ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রদীপসহ ৩০ জনের বিরুদ্ধে সাংবাদিক ফরিদুলের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২০
প্রদীপসহ ৩০ জনের বিরুদ্ধে সাংবাদিক ফরিদুলের অভিযোগ
সাংবাদিক ফরিদুল মোস্তফা খান

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ অভিযোগটি দাখিল করা হয়। এরপর তা আদেশের জন্য অপেক্ষমান রাখেন বিচারক তামান্না ফারাহ।

প্রদীপ কুমার দাশ ও তার সহযোগী পুলিশ সদস্য-তাদের দালালদের মাধ্যমে চার দফায় শারীরিক নির্যাতন, হত্যাচেষ্টা, মিথ্যা মামলাসহ নানা অভিযোগ এনেছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।

অভিযোগ দাখিলের সময় সাংবাদিকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বারের সাবেক সভাপতি অ্যাভভোকেট আবুল কালাম সিদ্দিকী, সিনিয়র আইনজীবী মো. মোস্তফা, মো. আবদুল মন্নান, ফখরুল ইসলাম গুন্দু, রেজাউল করিম রেজা, এম.এম ইমরুল শরীফ।

চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ নানা অভিযোগে সাংবাদিক ফরিদুল মোস্তফার বিরুদ্ধে ছয়টি মামলা করেন টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ। এসব মামলায় দীর্ঘ ১১ মাস পাঁচদিন কারাভোগ করেন তিনি। ২৭ আগস্ট কারামুক্ত হন সাংবাদিক ফরিদুল মোস্তফা। তখন থেকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!