[ দেশজুড়ে ]
দিনাজপুরে মাদরাসাছাত্রকে নির্যাতনের পর হত্যা
নিহত মো. আবু মুসা (ছবি: ডেইলি বাংলাদেশ)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক মাদরাসাছাত্রকে নির্যাতনের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মো. আবু মুসা উপজেলার শালখুরিয়া ইউপি সংলগ্ন শালখুরিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদরাসার মুক্ত বিভাগের ছাত্র ছিলো। সে ভাদুরিয়া ইউপির বড়বাড়িয়া গ্রামের ভ্যানচালক মো. শাহিন ইসলামের ছেলে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই মাদরাসার অদূরে একটি ধানখেতের পানি নিষ্কাশনের ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন: কিশোরীর ইজ্জতের মূল্য ১ লাখ ২০ হাজার টাকা!
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, শালখুরিয়া এতিমখানা মাদরাসার অদূরে একটি খালের পাশে আবু মুসার মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহের হাতে কব্জির অনেকটা ছিঁড়ে গেছে। নখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!