ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতারগুল খেয়াঘাটে সংঘর্ষ, আহত ১০

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ১ সেপ্টেম্বর ২০২০
রাতারগুল খেয়াঘাটে সংঘর্ষ, আহত ১০
রাতারগুল খেয়াঘাটের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

সিলেটের রাতারগুল মোটরঘাটে খেয়াঘাট ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, রাতারগুল জলারবনে নৌকা চালিয়ে কমপক্ষে ১৩০টি পরিবার জীবিকা নির্বাহ করছে। সম্প্রতি মোটরঘাটের খেয়াঘাটটি ইজারা দেয়া হয়। মঙ্গলবার ইজারাদারের পক্ষের লোকজন খেয়াঘাটে গেলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে প্রায় ২০ জন আহত হন।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি এসএম শাহাদৎ হোসেন বলেন, রাতারগুলের মোটরঘাটটি সম্প্রতি ডিসি কার্যালয় থেকে নতুন করে ইজারা দেয়া হয়। প্রশাসনের লোকজন ইজারাদারকে খেয়াঘাট বুঝিয়ে দিতে গেলে পুরাতন ইজারাদারের পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!