ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ছয় মাসের পুরোনো কঙ্কাল উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ১ সেপ্টেম্বর ২০২০
চট্টগ্রামে ছয় মাসের পুরোনো কঙ্কাল উদ্ধার
উদ্ধার হওয়া কঙ্কাল

চট্টগ্রামের হাটহাজারীতে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, কঙ্কালটি ছয়মাসের পুরোনো। মঙ্গলবার সকালে ওই উপজেলার মির্জাপুর ইউপির চারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কঙ্কালটি উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কঙ্কালটির পরিচয় এখনো শনাক্ত হয়নি। কঙ্কালটি কোনো পুরুষ নাকি নারীর তা ডিএনএ পরীক্ষার পর জানা যাবে।

ওই উপজেলার কালা বাদশাহ পাড়া গ্রামের মো. আজম খান দাবি করেন, কঙ্কালটি তার ছেলে আব্দুর রহমান অন্তরের। কঙ্কালের নিচে পড়ে থাকা একটি লুঙ্গি দেখে ছেলেকে শনাক্ত করেছেন তিনি। ২৯ জুলাই অন্তর নিখোঁজ হয়। এ ঘটনায় ৩ আগস্ট হাটহাজারী মডেল থানায় জিডিও করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা জানান, ডিএনএ পরীক্ষার পর জানা যাবে কঙ্কালটি নিখোঁজ অন্তরের কিনা। রিপোর্ট হাতে এলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!