ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাগর মোহনায় ভাসমান দোকান

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ৩১ আগস্ট ২০২০
সাগর মোহনায় ভাসমান দোকান
সাগর মোহনায় ভাসমান দোকান

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর ও কলাগাছিয়ার সাগর মোহনায় রয়েছে ভাসমান দোকান। প্রায় দুই বছর ধরে এ ভাসমান দোকানের কার্যক্রম চলছে। ভেসে ভেসেই চলে দোকানের বেচাকেনা। 

জেলেরা জানান, সাগর মোহনায় ভাসমান ট্রলারের ভেতর নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, শুকনো খাবার থেকে শুরু করে সবকিছুই রয়েছে। আছে ওষুধপত্রও। 

Advertisement

জানা গেছে, দোকানের ক্রেতা শুধু জেলেরাই নয়, নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা সোনারচর সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকরাও।   

জেলে শাহবুদ্দিন মোল্লা বলেন, সাগরে নামার সময় সদাই কেনা লাগে। সাগরে থাকতেও সদাই লাগে। মাঝে মাঝে তেল ফুরাইয়া যায়। কূলে আওন যায় না। তহন আমাগো এই দোকানই ভরসা। 

একে এম রাকিব নামে এক পর্যটক বলেন, ভাসমান দোকানে নায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনে স্বস্তি মেলে। 

দোকানের উদ্যোক্তা জিয়া ফরাজী বলেন, সাগরে গিয়ে অনেক সময় জেলের ট্রলারের রসদ ফুরিয়ে যায়। তেল শেষ হয়ে যায়। তখন বিপদে পড়ে জেলেরা। তাই জেলেদের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!