ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বৃহত্তর জনগোষ্ঠী রক্ষায় বিকল্প রিং বাঁধ নির্মাণ শিগগিরই’

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ২৯ আগস্ট ২০২০
‘বৃহত্তর জনগোষ্ঠী রক্ষায় বিকল্প রিং বাঁধ নির্মাণ শিগগিরই’
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউপির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন

খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, দীর্ঘস্থায়ী ক্ষতি কমাতে ও বৃহত্তর জনগোষ্ঠীকে রক্ষা করতে শিগগিরই বিকল্প রিং বাঁধ নির্মাণ করা হবে।

শনিবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউপির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

ড. আনোয়ার হোসেন বলেন, টেঁকসই বাঁধ নির্মাণ করতে অনুকূল পরিবেশ প্রয়োজন। এ জন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেবল বাঁধ নির্মাণ নয়, ঘরবাড়ি নির্মাণে সহায়তার বিষয়টিও বিবেচনায় রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের খাবার, সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার ডিসি এস.এম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, আশাশুনির ইউএনও আলিফ রেজা প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!