[ দেশজুড়ে ]
রূপপুরে রাশিয়ান নাগরিকের মৃত্যু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (ফাইল ছবি)
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত একজন রুশ নাগরিক ও প্রকল্পের বিশেষজ্ঞ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত স্মালিকভ সেরগেই নামে ওই কর্মকর্তা বৃহস্পতিবার প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে অবস্থানরত অবস্থায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।
আরো পড়ুন >> কনস্টেবল আব্দুল্লাহর জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
.png)
পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহীর সিডিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
ঈশ্বরদী সার্কেলের অ্যাডিশনাল এসপি ফিরোজ কবির ও রোসেম কোম্পানির দোভাষী মো. মুরাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!