ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন সেই সিরাজ

২০ বছর পর ফেরা
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ২৭ আগস্ট ২০২০
মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন সেই সিরাজ
মাকে জড়িয়ে আছেন সিরাজ -ছবি সংগৃহীত

নিখোঁজের ২০ বছর পর মায়ের কোলে ফিরলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিশকান্দি গ্রামের সিরাজ। এ সময় মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

জানা গেছে, ছোট বেলায় মামার সঙ্গে লঞ্চে ঢাকায় এসে হারিয়ে যান সিরাজ। এরপর বছরের পর বছর খুঁজে ফিরেছেন প্রিয়জনকে। এক সময় তাদের আশা ছেড়ে দেন তিনি। অবশেষে বেসরকারি একটি টেলিভিশনে খবর প্রকাশের পর প্রিয়জনদের খুঁজে পান ২০ বছর আগে হারিয়ে যাওয়া সিরাজ।

আরো পড়ুন: চোখের সামনে বাবাকে হত্যা, ৩১ বছর পর দুই ভাইয়ের ‘অভিনব’ প্রতিশোধ

মঙ্গলবার বেসরকারি টিভি চ্যানেল সময় সংবাদে ‘মামার সঙ্গে ঢাকায় এসে হারিয়ে যান সিরাজ, খুঁজছেন পরিবারকে’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে গাজীপুরে থাকা খালাতো বোন সিরাজকে চিনতে পারেন। এরপর টিভি কার্যালয়ে ফোন করেন তিনি। সে খবর সিরাজকে জানানোর সঙ্গে সঙ্গে ছুটে আসেন সময় টিভি’র কার্যালয়ে। ওই সময় মুঠোফোনে খালাতো বোনের বর্ণনার সঙ্গে সিরাজের বাবা-মায়ের নাম মিলে যায়।

সিরাজ বলেন, সময় টিভি আমার পরিবারকে খুঁজে বের করতে সাহায্য করেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!