ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

২০ বছর পর পরিবারের সন্ধান পেলেন সিরাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১, ২৬ আগস্ট ২০২০
২০ বছর পর পরিবারের সন্ধান পেলেন সিরাজ
সিরাজুল। ছবি: টেলিভিশনের প্রতিবেদন থেকে নেয়া

২০ বছর আগে ছোট্ট বেলায় মামার সঙ্গে লঞ্চে ঢাকায় এসে হারিয়ে গিয়েছিলেন সিরাজ। এরপর বছরের পর বছর খুঁজে ফিরেছেন প্রিয়জনদেন। এক সময় ধরেই নিয়েছিলেন আর কখনো দেখা হবে না মা-বাবার সঙ্গে। অবশেষে তাকে নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে খবর প্রকাশের পর পরিবারকে খুঁজে পান তিনি। 

মঙ্গলবার বেসরকারি টিভি চ্যানেল সময় ‘মামার সঙ্গে ঢাকায় এসে হারিয়ে যান সিরাজ, খুঁজছেন পরিবারকে’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে গাজীপুরে থাকা সিরাজের খালাতো বোন তাকে চিনতে পেরে টিভি কার্যালয়ে ফোন দেন।

খবর পেয়ে কার্যালয়ে ছুটে যান সিরাজ। মুঠোফোনে খালাতো বোনের বর্ণনার সঙ্গে মিলে যায় সিরাজের বাবা মায়ের নাম। জানতে পারেন তার বাড়ি শরীয়তপুরের বদরগঞ্জ থানার মহিশকান্দি গ্রামে। এ সময় আনন্দে অশ্রুসজল হয়ে ওঠে সিরাজের চোখ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!