ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাতির চিকিৎসা করাতে এসে লাশ হলেন নানি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২, ২৭ আগস্ট ২০২০
নাতির চিকিৎসা করাতে এসে লাশ হলেন নানি
জীবননগর থানা, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জীবননগর হাসপাতালে নাতির চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে দুই অটোরিকশার সংঘর্ষে নানি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

বুধবার রাতে জীবননগর-দত্তনগর সড়কের বারোভাঙ্গা নারিকেল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম মহেশপুর উপজেলার হুসুরখালী গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। আহতরা হলেন- ইভা, ইলমা, নিরব, বৃষ্টি, লামিয়া, নাজমুল ও তালাশ। আহতদের বাড়ি একই এলাকায়।

আহত নাজমুল বলেন, আমি মাঠে খেলতে গিয়ে হাতে আঘাত পাই। ওই সময় অন্য খেলোয়াড়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে আমার নানিসহ কয়েকজন আত্মীয় আমাকে দেখতে হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে আমরা অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলাম। বারোভাঙ্গা নারিকেল বাগান এলাকায় উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমরা গাড়ি থেকে ছিটকে পড়ে যাই।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের হাসপাতালে পাঠানো হয়। এরপর বৃদ্ধা মনোয়ারাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের পক্ষ থেকে মামলা না করায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এক‌টি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!