[ দেশজুড়ে ]
সঙ্গীদের সঙ্গে আর খেলা হবে না শিশু মিশকাতের
পানিতে ডুবে পাঁচ বছর বয়সী শিশু মিশকাতের মৃত্যু
সঙ্গীদের সঙ্গে আর খেলা হবে না শিশু মিশকাতের। লালমনিরহাটের হাতীবান্ধায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী শিশু মিশকাতের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার সিঙ্গিমারী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মিশকাত ওই এলাকার সোলায়মান গনির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খেলার সাথীদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় মিশকাত। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!