ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যবসায়ীর আড়তে মিলল ভিজিডির ১১৭ বস্তা চাল 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ২৫ আগস্ট ২০২০
ব্যবসায়ীর আড়তে মিলল ভিজিডির ১১৭ বস্তা চাল 
ব্যবসায়ীর চালের আড়ত থেকে সরকারি ১১৭ বস্তা ভিজিডির চাল উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ব্যবসায়ীর আড়ত থেকে সরকারি ১১৭ বস্তা ভিজিডির চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় শহিদুল ইসলাম নামে আড়ত মালিককে আটক করা হয়। আটক শহিদুল সান্তাহার নতুন বাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে। 

মঙ্গলবার বিকেলে ইউএনও ও নির্বাহি ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক অভিযান চালিয়ে চাল উদ্ধার করেন। 

Advertisement

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত দুইদিন ধরে আদমদীঘি উপজেলার ছয়টি ইউপিতে গরিব ও দুস্থদের মাঝে সরকারি ভিজিডির চাল বিতরণ চলছে। মঙ্গলবার সান্তাহার ইউপির আওতায় দরিদ্র কার্ডধারিদের মাঝে এই চাল বিতরণ করা হয়। 

ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, সান্তাহার পুরাতন বাজার এলাকার চাল ব্যবসায়ী শহিদুল ইসলাম খাদ্য বিভাগের সিল মোহরকৃত সরকারি ১১৭ বস্তায় ৩ হাজার ৫১০ কেজি চাল তার আড়তে মজুত করেন। গোপন সংবাদের ভিক্তিতে তল্লাশি চালিয়ে ১১৭ বস্তা চাল উদ্ধার ও শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!