[ দেশজুড়ে ]
নিখোঁজের দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের নলডাঙ্গায় বন্যার পানিতে ডুবে নিখোঁজের দুইদিন পর মদিনা খাতুন নামে এক শিশুর লাশ ভেসে উঠেছে। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
মৃত মদিনা খাতুন ওই উপজেলার খাজুরা ইউপির গৌড়িপুরের মোকসেদ আলীর মেয়ে।
ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, রোববার দুপুরে মোকসেদ আলীর যমজ মেয়ে মক্কা-মদিনা বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে নামে। ওই সময় মক্কা বাড়ি ফিরলেও মদিনাকে খুঁজে পায়নি পরিবারের সদস্যরা। সোমবার নওগাঁর আত্রাই থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলেই ভেসে ওঠে মদিনার লাশ।
আরো পড়ুন: ইসলামপুরে ছেলের নির্যাতনে মৃত্যুশয্যায় মা
নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, শিশুটি দুইদিন আগে নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!