ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিসিসিতে নতুন বিধিমালায় বাড়ির নকশা দাখিল  

বরিশাল প্রতিনিধি 
প্রকাশিত: ২০:১৮, ২৩ আগস্ট ২০২০
বিসিসিতে নতুন বিধিমালায় বাড়ির নকশা দাখিল  
ফাইল ছবি

পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিসিসির সাধারণ সভায় ঢাকা সিটি মহানগর ইমারত বিধিমালা ২০০৮ অনুসরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের স্থপতি হৈমন্তী শুক্লা বসু জানিয়েছেন, এখন থেকে বিসিসিতে দাখিল করা সব নকশা ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০০৮ অনুযায়ী নকশা প্রস্তুত করে দাখিল করতে হবে।

যারা নকশা দাখিল করবেন, তাদের প্রয়োজনে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য বিসিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!