[ দেশজুড়ে ]
রূপগঞ্জে ফার্নিচার কারখানায় আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতিম স্টিল স্টাকচার ইউনিটি নামে এক ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বুধবার সন্ধ্যায় উপজেলার আড়িয়াবো এলাকায় অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ডেমরা, রূপগঞ্জের কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জের মোট ১২টি ইউনিট কাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কাজ শেষে ফার্নিচার কারখানা থেকে বের হন শ্রমিকরা। এরপর কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেন প্রতিষ্ঠানটির মালিক।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ওসমান গণি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা থেকেও দুইটি ইউনিট এসেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!