[ দেশজুড়ে ]
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে নিহত ২
মরদেহ (ফাইল ছবি)
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন ও আমির হোসেন। তাদের বাড়ি নেত্রকোনায়। মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সকালে হোতাপাড়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা দুইজন নিহত হন।
.png)
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পিকআপসহ মরদেহ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতরা পিকআপের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!