ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে আল্লাহর দলের শাখা প্রধান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০, ১৩ আগস্ট ২০২০
সিলেটে আল্লাহর দলের শাখা প্রধান গ্রেফতার
ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী জঙ্গি সংগঠন আল্লাহর দলের শাখা প্রধান মো. মানিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার ভোর পৌনে ৪টার দিকে রাধানগর বাজার থেকে তাকে গ্রেফতার করে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ প্রধান কার্যালয়ের এসপি মো. আসলাম খান বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাধানগর বাজারে বিশেষ অভিযান চালিয়ে মো. মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনে সে জঙ্গি সংগঠনটির দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত। ফোন দুটিতে দাওয়াতি কার্যক্রমসহ উগ্রবাদী সংগঠনটির বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। 

এটিইউ কর্মকর্তা আরো জানান, গ্রেফতার মানিক মিয়া সিলেটের শাহপরান থানার একটি মামলার পলাতক আসামি। গত ৩০ জানুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করা হয়। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেয়া হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!