ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান ধরা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ১২ আগস্ট ২০২০
ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে ধামরাইয়ে ৪ নম্বর যাদবপুর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোরে ধামরাইয়ের আমছিমোড় এলাকা থেকে আটক করা হয়। 

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ওই এলাকার আফসার উদ্দিনের ছেলে।

র‌্যাব-৪ জানায়, মিজু বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ না করে নিজ বাড়িতে মজুদ করেছিলেন। পরে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে তার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ বস্তা ত্রাণ-সামগ্রীসহ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করে। বুধবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর ধামরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। 

এলাকাবাসী বলছে, ওই ইউপি চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম করে আসছিলেন। তার কঠোর শাস্তি দাবি করেছে তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!