ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে রোববার থেকে আরো তিনটি ট্রেন চালু

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি  
প্রকাশিত: ২০:৪৯, ১০ আগস্ট ২০২০
চট্টগ্রামে রোববার থেকে আরো তিনটি ট্রেন চালু
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী রোববার থেকে আরো তিনটি ট্রেন চালু করবে রেলওয়ে পূর্বাঞ্চল। মঙ্গলবার থেকে অনলাইনে পাওয়া যাবে এসব ট্রেনের টিকিট।

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান।

তিনি জানান, রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস ট্রেন চালু করা হচ্ছে। মঙ্গলবার থেকে এসব ট্রেনের টিকিট অনলাইনে দেয়া হবে। কোনো প্রকার স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হবে না। এছাড়া দুই সিটের বিপরীতে একটি করে টিকিট বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতিতে দুই মাস বন্ধ থাকার পর চলতি বছরের ২ মে প্রাথমিকভাবে আটটি ট্রেন চালুর প্রস্তাবনা দেয় রেলপথ মন্ত্রণালয়। এরপর ৩১ মে থেকে সুবর্ণ, সোনার বাংলা ও উদয়ন এক্সপ্রেস এবং ৩ জুন থেকে মেঘনা এক্সপ্রেস চলাচল শুরু হয়। পরবর্তীতে যাত্রী সংকটে বন্ধ হয়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!