ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈদের দিনে খেলতে গিয়ে লাশ হলো শিশু মেহেরিন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৮, ২ আগস্ট ২০২০
ঈদের দিনে খেলতে গিয়ে লাশ হলো শিশু মেহেরিন
শিশু মেহেরিন

রাজশাহীর মোহনপুরে ঈদের দিনে খেলতে গিয়ে লাশ হলো মেহেরিন নামে ছয় বছরের এক শিশু।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেশরহাটে এ ঘটনা ঘটে। মেহেরিন হরিদাগাছি এলাকার মামুনুর রশীদের মেয়ে।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল শিশু মেহেরিন। ওই সময় পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!