ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
ঈদে নাশকতার পরিকল্পনাকারী তিন জেএমবি সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা গ্রাম থেকে ঈদে নাশকতা পরিকল্পনাকারী জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ডাকরা গ্রামের জান মোহাম্মদের ছেলে শুকচাঁন আলী, আবদুস সাত্তারের ছেলে আবদুর রাজ্জাক ওরফে ফেলু এবং নইমুদ্দিনের ছেলে শরীফুল ইসলাম।
তাদের গ্রেফতারে অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব-৫ এর সিনিয়র এসপি একেএম এনামুল কবির। তিনি জানান, ঈদুল আজহা ঘিরে একটি নাশকতার পরিকল্পনা করছিল এই জঙ্গিরা। গোয়েন্দা তথ্যের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উগ্রবাদী বই, লিফলেট এবং ইয়ানাত সংগ্রহের রশিদ উদ্ধার করা হয়েছে। এই তিনজন শুকচাঁন আলীর বাড়িতে গোপন বৈঠকে বসেছিল। সেখানেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি জানিয়েছে। আরো কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!