ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শখের গোসলে নেমে লাশ হলেন চাচা-ভাতিজা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ২৯ জুলাই ২০২০
শখের গোসলে নেমে লাশ হলেন চাচা-ভাতিজা
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সুজানগরের ভাঁয়না ইউপির লক্ষ্মীপুরে পদ্মা নদীতে গোসলে নেমে লাশ হলেন চাচা-ভাতিজা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।  

মৃতরা হলেন-চাচা কলেজছাত্র রাব্বি হাসান ও ভাতিজা স্কুলছাত্র লিয়ন হোসেন।

রাব্বি হাসান লক্ষ্মীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং ঢাকার বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। লিয়ন হোসেন লক্ষ্মীপুর গ্রামের জামাল হোসেনের ছেলে ও স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তারা কেউ সাঁতার জানতেন না। তারপরও তারা শখের বশে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিলেন।

Advertisement

স্থানীয়রা জানান, বিকেলে তারা নদীতে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তখন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে নদীর ভাটিতে তাদের লাশ ভেসে ওঠে। তখন স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করেন।

সুজানগর থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এটা নিছকই দুর্ঘটনা। এ নিয়ে মৃতদের পরিবারের লোকজন কোনো অভিযোগ দেননি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!