ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পিকআপচাপায় শিক্ষকসহ দুইজন নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ২৯ জুলাই ২০২০
কক্সবাজারে পিকআপচাপায় শিক্ষকসহ দুইজন নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে মাছবোঝাই পিকআপভ্যানের চাপায় কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক স্কুলশিক্ষক। বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- জোয়ারিয়ানাল ঘোনারপাড়া এলাকার কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম ও একই ইউপির সিকদার পাড়ার নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন।

এ দুর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

Advertisement

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু থানার এএসআই মো. কামাল জানান, হতাহতরা ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় মাছবাহী একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। আহত অবস্থায় তাদের ঘটনাস্থল থেকে হাসপাতালে নেয়ার পর দুইজনের মৃত্যু হয়। আহত একজনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে সটকে পড়েন চালক।

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের নিহতের ঘটনায় রামুতে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!