ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে বন্দুকযুদ্ধে চারজন নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩, ২৮ জুলাই ২০২০
টেকনাফে বন্দুকযুদ্ধে চারজন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ চার মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালি নাফনদীর পাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হোয়াইক্যং ইউপির আমতলির আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন, পূর্ব মহেশখালীয়া পাড়ার হাকিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন, নয়াবাজারে নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইসমাইল ও খারাংখালির আব্দুল ছালামের ছেলে মোহাম্মদ নাছির। 

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, টেকনাফের খারাংখালী এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুইটি দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্র দেব বলেন, হাসপাতালে আনার আগেই চারজন মারা যায়। তাদের শরীরের বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!