[ দেশজুড়ে ]
বন্যায় ভাসছে গ্রাম, ঘরের মেঝেতে বাবাকে দাফন
ঘরের মেঝেতে বাবার কবর
বন্যা পরিস্থিতিতে শুকনো জায়গা না পেয়ে ঘরের মেঝেতেই বাবাকে দাফন করলো ছেলে। রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউপির বেড়াবাড়ি গ্রামে বুধবার এ ঘটনা ঘটে।
ছেলে আবুল হোসেন বাগাতি নিজেই বাবাকে বৈঠক ঘরে কবর দিয়েছেন। বন্যার পানি বাড়ার কারণে ঘরের ভেতরেই কবর দিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আবুল হোসেন বাগাতি জানান, গত মঙ্গলবার রাতে বৃদ্ধ বাবা আবু তাহের মারা যান। নিজেদের কবরস্থানসহ আশপাশের এলাকা ডুবে যাওয়ায় নিরুপায় হয়ে বৈঠকখানায় কবর খনন করে সেখানেই দাফন করা হয়েছে।
তিনি বলেন, এখন এই গ্রামের কেউ মারা গেলে ভেলায় ভাসিয়ে দেয়া ছাড়া উপায় নেই।
এদিকে, পুরো গ্রামটি এখন বন্যার পানিতে ভাসছে। এই গ্রামের তিন শতাধিক লোকজন গত এক সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন। এছাড়াও আশপাশের আরো দুটি গ্রামে বন্যার পানি ঢুকে বাড়িঘর তলিয়ে গেছে। গবাদি পশু ও বাড়ির মালামাল নিয়ে বিপাকে পড়েছেন পুরো গ্রামবাসী। এ কারণে অনেকে কমদামে গবাদি পশু বিক্রি করে দিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএস/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!