ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাভারে মরা গরুর মাংস বিক্রির চেষ্টা, চারজনের কারাদণ্ড

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ২৬ জুলাই ২০২০
সাভারে মরা গরুর মাংস বিক্রির চেষ্টা, চারজনের কারাদণ্ড
ফাইল ছবি

ঢাকার সাভারে রোববার দুপুরে মরা গরু জবাই করে মাংস বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে ধরা পড়েছেন চার ব্যবসায়ী। পরে আদালত তাদের কারাদণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেন, কসাই ফজলুল হক, তাদের সহকারী আসলাম ও আবু তাহের।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, শনিবার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া এলাকার এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে নিয়ে আসেন। পথে পিকআপ ভ্যানে অজ্ঞাত রোগে একটা গরু মারা গেলে ভ্যানের চালক রোববার ভোরে মরা গরুটি আমিনবাজারে নিয়ে স্থানীয় কসাই ফজলুল হকের সাহায্যে জবাই করে মাংস বিক্রি করার চেষ্টা করেন।

এলাকাবাসীর বিষয়টি সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জবাই করা মরা গরুসহ চারজনকে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের আদালতে হাজির করলে আদালত শুনানি শেষে পিকআপ ভ্যানের চালক রুবেলকে ১৫ দিন, কসাই ফজলুল হককে তিন দিন, আসলামকে ১৫ দিন ও আবু তাহেরকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!