[ দেশজুড়ে ]
জীবননগরে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগরে সরকারি নির্দেশ অমান্য এবং নকল শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর উপজেলার কাশিপুর ও হাসাদহে পৃথক দুটি অভিযানে ওই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জীবননগর উপজেলার কাশিপুরে অবস্থিত মেসার্স রত্না ড্রিংককে নকল শিশু খাদ্য রোবট ড্রিংকস তৈরি করে বাজারজাত করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে কেমিস্ট নিয়োগ না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
একই দিনে হাসাদহ বাজারে মেসার্স মরিয়ম স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!