ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চিংড়িতে জেলি, পোয়া-ফাইস্যা মাছে রং

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২১ জুলাই ২০২০
চিংড়িতে জেলি, পোয়া-ফাইস্যা মাছে রং
জেলি মেশানো চিংড়ি ও রং দেয়া মাছ

চট্টগ্রামের হাটহাজারীতে চিংড়ির ওজন বাড়াতে জেলি ও পোয়া-ফাইস্যা মাছকে তাজা দেখাতে রং মিশিয়ে বিক্রি করায় তিন মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৬৫ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওই উপজেলার সরকার হাট মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ রুহুল আমিন।

তিনি জানান, জেলি ও রং মিশিয়ে মাছ বিক্রির অভিযোগ পেয়ে সরকার হাটের মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় সত্যতা পেয়ে তিন মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া এক মন জেলি মেশানো চিংড়ি, ২৫ কেজি রং মেশানো পোয়া ও ফাইস্যা মাছ উদ্ধার করা হয়েছে।

ইউএনও আরো জানান, জেলি ও রং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটা ক্রেতাদের ঠকিয়ে বাড়তি মুনাফা লাভের একটি কৌশল। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!