ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্ল্যাকমেইল করে প্রেমিকাকে ধর্ষণ, ভয়ংকর প্রেমিক আটক

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ২৭ জুন ২০২০
ব্ল্যাকমেইল করে প্রেমিকাকে ধর্ষণ, ভয়ংকর প্রেমিক আটক
সিরাজুল ইসলাম

প্রেমিকাকে বাড়িতে একা পেয়ে ভুলিয়ে ভালিয়ে প্রথমবার ধর্ষণ, সেই ধর্ষণের ভিডিও গোপনে ধারণ করে তা দেখিয়ে আবার ধর্ষণ। তৃতীয়বার ধর্ষণের চেষ্টায় ঘটে যত বিপত্তি। উন্মোচিত হয় প্রেমিকের মুখোশ। প্রেমিকার কাছে ধরা পড়ে প্রেমিকের ভয়ংকর রূপ। ধর্ষণচেষ্টায় বাধা দেয়ার কারণে ভয়ংকর প্রেমিক ততক্ষণে ধর্ষণের ভিডিও ছেড়ে দেন ফেসবুকে।

ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। পুলিশ ওই ভয়ংকর প্রেমিককে আটক করেছে। তার নাম সিরাজুল ইাসলাম। সে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউপির লক্ষণপুর পাঠকপাড়া গ্রামের আফজাল মন্ডলের ছেলে। সে পেশায় একজন মুদি দোকানি।

শনিবার ভোরে সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। দুপুরে তাকে কোর্টে চালান দেয়া হয়।

Advertisement

প্রেমের সুযোগ নিয়ে লক্ষণপুর পাঠকপাড়ার নবম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে যায় সিরাজুল ইসলাম। এ সময় তাকে বাড়িতে একা পেয়ে ধষর্ণ করে কৌশলে ভিডিও ধারণ করে। ওই ভিডিও দেখিয়ে সিরাজুল ইসলাম দ্বিতীয়বারও তাকে ধষর্ণ করে। তৃতীয়বার ধর্ষণ করতে গেলে মেয়েটি বুঝতে পারে ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। ফলে সে বাধা দেয়। এতে সিরাজুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।

বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর মা শুক্রবার রাতে ফুলবাড়ী থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ শনিবার ভোরে অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে।

শনিবার সকালে মেয়ের মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন।

ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজুল ইসলামকে কোর্টে পাঠানো হয়েছে। বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছেন। ভিকটিমকে পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!