ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

করোনা: চাঁদপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা স্থগিত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৭, ২৩ জুন ২০২০
করোনা: চাঁদপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা স্থগিত
চাঁদপুরের ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চাঁদপুরের সাচার ঐতিহ্যবাহী রথযাত্রা স্থগিত করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে।

রথযাত্রা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী, সাচার ঐতিহ্যবাহী জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে এ বছর ১৫৩তম রথযাত্রা হওয়ার কথা ছিল।

সাচার জগন্নাথ ধাম সাংস্কৃতিক সংঘের আহবায়ক বটু কৃষ্ণ বসু জানান, সনাতন ধর্মালবম্বীরা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এ উৎসব পালন করে। পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কচুয়ায় দিনদিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে এবারের রথযাত্রা ও রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, রথযাত্রা স্থগিত হলেও ছোট পরিসরে মন্দিরে মন্দিরে পূজা হবে। এ উৎসব ভক্তদের মাঝে আনন্দের বন্যা বইছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!