ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গফরগাঁওয়ে জ্বর, সর্দি নিয়ে দুইজনের মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪৮, ২২ জুন ২০২০
গফরগাঁওয়ে জ্বর, সর্দি নিয়ে দুইজনের মৃত্যু 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গফরগাঁও

ময়মনসিংহের গফরগাঁওয়ে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।তারা হলেন পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির আফাজ উদ্দিন ও রাওনা ইউপির খারুয়া বড়াইল গ্রামের ডা. নুরুল ইসলাম নুরুর ছেলে গোলাম মোস্তফা। 

রাওনা ইউপি চেয়াররম্যান সাহাবুল আলম বলেন, গোলাম মোস্তফা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছিলেন। তিনি সোমবার সকাল ১০টার দিকে মারা যান। তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে নিজে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করা হয়। 

অপরজন পৌর শহরের বাসিন্দা আফাজ উদ্দিন। গত দুই সপ্তাহ ধরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। সোমবার সকালে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!