ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দিনাজপুরে স্পিরিট পানে ১১ জন মৃত্যুর ঘটনার হোতা গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ২০ জুন ২০২০
দিনাজপুরে স্পিরিট পানে ১১ জন মৃত্যুর ঘটনার হোতা গ্রেফতার
স্পিরিট ব্যবসায়ী রফিকুল ইসলাম

দিনাজপুরের বিরামপুরে গত ২৬ মে বিষাক্ত স্পিরিট পানে ১১ জনের মৃত্যুর ঘটনার হোতা স্পিরিট ব্যবসায়ী রফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দুপুরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় ।

গত ২৬ মে বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল) পানে স্বামী-স্ত্রীসহ ১১ জনের মৃত্যু ঘটে এবং ৬ জন অন্ধত্ব বরণ করে। এ ঘটনায় পুলিশ এক হোমিও চিকিৎসককে আটক ও হত্যা মামলা করে। ওই মামলায় পলাতক আসামি বিরামপুর ও পার্শ্ববর্তী এলাকায় স্পিরিট সরবরাহকারী বিরামপুর পূর্বজগন্নাথপুর মহল্লার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।

আটক রফিকুলের বিরুদ্ধে ফুলবাড়ি থানায় একটি এবং বিরামপুর থানায় ৩টি মাদক মামলা চলমান রয়েছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গ্রেফতার রফিকুলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!