[ দেশজুড়ে ]
অব্যাহতি পেলেন বাবুনগরী, আল্লামা শফীর উত্তরসূরি শেখ আহমদ
আল্লামা জুবায়ের বাবুনগরী, আল্লামা আহমদ শফী ও আল্লামা শেখ আহমদ। (ছবি: সংগ্রহীত)
চট্টগ্রামে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সহকারী মহা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন হেফাজতে ইসলামের মহসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। তার স্থলাভিষিক্ত করা হয়েছে মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক শেখ আহমেদকে। তিনি হেফাজত আমির শাহ আহমদ শফীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এ দিকে আমৃত্যু চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালকের দায়িত্বে থাকবেন আল্লামা শাহ আহমদ শফী।
বুধবার সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মাদরাসার মজলিশে শূরার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে মাদরাসার সহকারী পরিচালক ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী।
হাটহাজারীর ইউএনও রুহুল আমিন জানান, আল্লামা শাহ আহমদ শফীকে আমৃত্যু মাদরাসার মহাপরিচালক রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে মজলিশে শূরা। এই পদ থেকে বাবু নগরীকে অব্যাহতি দিয়ে মাওলানা শেখ আহাম্মদকে বাবু নগরীর স্থলাভিষিক্ত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!