ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধ, প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ২৭ মে ২০২০
জমি নিয়ে বিরোধ, প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে হত্যা
নিহত মাসুদুল আলম

চট্টগ্রামের আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে এক দৃষ্টি প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পশ্চিম বৈরাগ কুলদীপ পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত মাসুদুল আলম ওই এলাকার নুরুল আনোয়ারের ছেলে। 

এদিকে, এ ঘটনার পর অভিযান চালিয়ে নুরুল হক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, মাসুদুল আলমের পরিবারের সঙ্গে তার প্রতিবেশী এমরান, ওসমান ও হারুনদের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ায় দুই পক্ষ। ওই সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মাসুদুল আলমের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরো বলেন, এ ঘটনায় নুরুল হক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!