ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চোর ধরতে সহযোগিতা করায় ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যাচেষ্টা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৬ মে ২০২০
চোর ধরতে সহযোগিতা করায় ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যাচেষ্টা
কুকুয়া ইউপি কার্যালয়, আমতলী

বরগুনার আমতলীতে পুলিশকে চোর ধরতে সহযোগিতা করায় হামলার শিকার হয়েছেন এক ইউপি মেম্বার। তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে চোরচক্রের সদস্যরা।

মঙ্গলবার রাতে ওই উপজেলার কুকুয়া ইউপির কৃষ্ণনগরে গ্রামে এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম কুকুয়া ইউপির মেম্বার ও একই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শনিবার রাতে উত্তর কৃষ্ণনগরের আলতাফ হাওলাদারের ঘরে সিঁদ কেটে চারজনকে কুপিয়ে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় চোরচক্র। ওই ঘটনায় আমতলী থানায় মামলা করেন ভুক্তভোগী। ওই ঘটনায় চোরচক্রকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করেন মনিরুল মেম্বার । এতে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে আহত করে চোরচক্র।

আহত মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, পা ও হাতে কুপিয়েছে চোরচক্রের সদস্যরা। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, আহত ইউপি মেম্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!