[ দেশজুড়ে ]
নান্দাইল চারশ ইয়াবাসহ তরুণী আটক
ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা থেকে শুক্রবার রাতে চারশ ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ।
আটক শিল্পী আক্তার রূপা নান্দাইল পৌর এলাকার ভাটিকান্দা পাড়ার রফিকুল ইসলামের মেয়ে।
নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ জানান, আটক তরুণী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের বাকি সদস্যদেরও আটকের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!