ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দোকান খুলে দেখলেন গলা কাটা লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ৮ অক্টোবর ২০১৯
দোকান খুলে দেখলেন গলা কাটা লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারভেজ নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার সাতগ্রাম ইউপির পুরিন্দা এলাকায় ওই সার্ভিসিংয়ের দোকান থেকে পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পারভেজ ওই দোকানের কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে কর্মচারীরা দোকানে এসে দেখতে পান দোকানের সামনেই তালা ঝুলে রয়েছে। দোকান খুলতেই পারভেজের গলা কাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন কর্মচারীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে এক বা একাধিক খুনি গভীর রাতে পারভেজকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে সুমন নামে এক কর্মচারীর ফোন বন্ধ। তাকে আটক করতে পারলে হত্যার রহস্য বের করা সম্ভব হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!