ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘গণমাধ্যম দুর্বল হলে, দুর্বল হবে গণতন্ত্র’

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১৯ জুলাই ২০১৯
‘গণমাধ্যম দুর্বল হলে, দুর্বল হবে গণতন্ত্র’
ছবি: ডেইলি বাংলাদেশ

গণমাধ্যম দুর্বল হয়ে গেলে, গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

তিনি বলেছেন,  বর্তমান সময়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কঠিন সময়ের মধ্য দিয়ে পার করছে। অর্থনৈতিক অবস্থার কারণে শুধু আমাদের দেশে নয়, বিদেশেও অনেক মিডিয়া বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমের সংরক্ষণ জরুরি।

শুক্রবার চাঁদপুর প্রেস ক্লাবে সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

উদ্বোধকের বক্তব্যে সাইফুল আলম বলেন, সব সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। 

তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মীদের জন্য কালো মেঘ আমাদের সামনে ভাসছে। এত কিছুর পরেও আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। গণমাধ্যম আইন পাশ হলে আমাদের রুটি-রুজির ব্যবস্থা হবে। তাই জাতীয় সংসদে এই আইন অবিলম্বে পাশ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- স্থানীয়, জাতীয় পত্রিকা ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

চাঁদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি রহিম বাদশার পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লালন চন্দ্র সূত্রধর।
এছাড়াও বক্তব্য রাখেন- সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহদাত, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী।

ডেইলি বাংলাদেশ/আর.এইচ
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!