ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইভিএমে জাল ভোট বা কারচুপির সুযোগ নেই: কবিতা খানম

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ২০ জুন ২০১৯
ইভিএমে জাল ভোট বা কারচুপির সুযোগ নেই: কবিতা খানম

ইভিএমে জাল ভোট বা কারচুপি করার কোনো সুযোগ নেই। একবার ভোট দিলে আরেকবার ভোট দেয়ার সুযোগ থাকে না। ইভিএম মেশিন ছিনতাই হলেও বারতি ভোট দেয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বড়বাড়ী বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাত কার্যক্রম পরির্দশনের সময় এসব কথা বলেন তিনি।

বগুড়ায় উপ নির্বাচনে সব ধরনের প্রস্ততির কথা জানিয়ে তিনি বলেন, এখানে কারচুপির কোনো সুযোগ নেই। সব প্রার্থীর পুলিং এজেন্টদের সামনে ইভিএম মেশিন খোলা হবে। আমরা বগুড়ার নির্বাচনের দিকে দৃষ্টি রাখছি।

নির্বচন কমিশনার আরো বলেন,  শেষ ধাপের উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি আরো বেড়েছে। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু পরিবেশ দিতে পারে তাহলে আগামীতে আরো ভোটার সংখ্যা বাড়বে।

প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশন কখনো পক্ষপাতিত্ব করে না। প্রার্থী শুধুই প্রার্থী তার আর কোন পরিচয় নির্বাচন কমিশনে থাকতে পারে না।

এসময় বিভাগীয় নির্বাচন কর্মকর্তা শাহতাব উদ্দিন ও জেলা কর্মকর্তা কামরুল ইসলামসহ আন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!