প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
.png)
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ৪৯৩ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ।
এ পর্যন্ত দেশে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।