ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনা আক্রান্ত আরো ৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ৪ মার্চ ২০২৪
করোনা আক্রান্ত আরো ৪৬
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৬৩৪ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৬৩৭টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৪২ জনই ঢাকার রোগী। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক শূন্য ২২ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৬৫১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!