ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
করোনায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪৬
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এ নিয়ে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ২৩২ জনে। এছাড়া মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৯ জনের।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২৮৭ জন।

Advertisement

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!