ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনার নতুন উপ-ধরন ‘জেএন.১’ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩০, ১৮ জানুয়ারি ২০২৪
দেশে করোনার নতুন উপ-ধরন ‘জেএন.১’ শনাক্ত
ফাইল ফটো

বাংলাদেশে করোনার ওমিক্রন ধরনের উপ-ধরন ‘জেএন.১’ শনাক্ত হয়েছে। পাঁচ ব্যক্তির নমুনা পরীক্ষায় ‘জেএন.১’ ধরা পড়েছে। 

বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) এ কথা জানিয়েছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, পাঁচটি নমুনায় ওমিক্রনের উপ-ধরন ‘জেএন.১’ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপ-ধরন শনাক্ত হয়েছে।

Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাসখানেক আগেই নতুন এই উপ-ধরনের কথা বিশ্ববাসীকে জানিয়েছে। সংস্থাটি বলেছে, নতুন এই উপ-ধরন অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম।

এদিকে, দেশব্যাপী করোনা সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের ১ম, ২য় এবং বুস্টার ডোজ (৩য়, ৪র্থ ডোজ) বিতরণ এবং প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিগগিরিই কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!