ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় আক্রান্ত ৪৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
দেশে করোনায় আক্রান্ত ৪৭
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৭ জন আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে এ ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪০৭ জনে। এছাড়া মোট মৃত্যু ২৯ হাজার ৪৮৯ জনেই রয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৭৩৭ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৩৯ জনই ঢাকার। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক শূন্য ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ৪১০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!