ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনার নতুন ধরন: দেশেও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩০, ৩ জানুয়ারি ২০২৪
করোনার নতুন ধরন: দেশেও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ
ফাইল ফটো

বিশ্বের বিভিন্ন দেশে ছড়াচ্ছে করোনার নতুন ধরন জেএন.১। দেশে এখনো এ ধরন চিহ্নিত হয়নি। তবে সতর্কতা হিসেবে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বলা হয়েছে, অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শক কমিটির ৬৫তম সভায় কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি, নতুন ধরন জেএন.১ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বের বেশ কিছু দেশে কোভিড-১৯ সংক্রমণ এবং এ ধরনটি বেড়েছে। বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে এবং নতুন এই ধরন এখনো চিহ্নিত হয়নি।

Advertisement

এ পরিস্থিতিতে জাতীয় পরামর্শক কমিটি মাস্ক পরাসহ করোনাভাইরাস প্রতিরোধে অন্যান্য জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে মতামত দিয়েছে।

বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল/চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!