ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে ৩৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪
দেশে ৩৬ জনের করোনা শনাক্ত
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট রোগী দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪৩ জনে। এছাড়া মোট মৃত্যু ২৯ হাজার ৪৮৬ জনেই রয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ১৪৮ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৪০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!