ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১০, ২০ জুন ২০২৩
করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১২৫
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে প্রাণঘাতী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 

এতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জনেই অপরিবর্তিত রয়েছে। আর নতুন ১২৫ জন নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪১ হাজার ৭৪৮ জনে  পৌছেঁছে। 

প্রতিদিনের মতো মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৬৫০ জন।

২৪ ঘণ্টায় ১ হজার ৭৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৭৭৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!