ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১৪০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ১২ জুন ২০২৩
করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১৪০
ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৪০ জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৬১০ জনে। মৃত বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৫২ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১২৭ জন ঢাকা মহানগর, ১ জন নারায়নগঞ্জ, ১ জন নরসিংদী, ১ জন চট্টগ্রাম, ৪ জন কক্সবাজার, ১ জন পাবনা, ৪ জন সিলেট এবং ১ জন মৌলিভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।

Advertisement

এতে আরো বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ২০১২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৮৭০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!